1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন”

  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন”

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর জেলা প্রতিনিধি:

গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ হয়। আন্দোলনের এক বছর পর ৩৬ জুলাই জেলাজুড়ে সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান।

চাঁদপুর অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মোহসীন উদ্দিন মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন (পিপিএম) বলেছেন, আমি প্রথমেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। চাঁদপুর জেলায় আজ ৩১টি শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। একই সঙ্গে দিবসটি যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কবরস্থানে পুলিশি পাহারা রয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আপনারা জানেন, ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। এদিন চাঁদপুরে যাঁরা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সমবেত হয়েছি। শহীদদের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

পরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতে অংশ নেয়—নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা রেলওয়ে থানা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত এবং অংশগ্রহণকারী সম্মুখসারির বীরদের সম্মিলন ও সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির