1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ফ্যাসিস্ট হাসিনা ও ৭১-এর পরাজিত শক্তির উত্থান ঠেকাতে মাঠে নামুন”—ওয়াদুদ ভূঁইয়া”

  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১৮ জন দেখেছেন

“ফ্যাসিস্ট হাসিনা ও ৭১-এর পরাজিত শক্তির উত্থান ঠেকাতে মাঠে নামুন”—ওয়াদুদ ভূঁইয়া”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি

“ফ্যাসিস্ট হাসিনা  এবং ৭১-এর পরাজিত শক্তির উত্থান রোধে নেতাকর্মীদের নির্বাচনী মাঠে নামতে হবে”—এমন আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

বুধবার (৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল বিজয় সমাবেশে তিনি এই আহ্বান জানান। সমাবেশপূর্ব বিশাল বিজয় র‍্যালিটি খাগড়াছড়ি গেইট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জনসমাবেশে সমাবেশে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। এখনই সময় মাঠে নামার। স্বাধীনতা বিরোধী শক্তি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় নিরাপদে ছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়নি, কেউ গ্রেফতার হয়নি। অথচ এই সময়ে খাগড়াছড়িতে ১৯ জন বিএনপি নেতাকর্মী নিহত ও গুম হয়েছেন এবং ৫০ হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।”

তিনি আরও বলেন, “হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর স্বাধীনতা বিরোধী শক্তি নতুন রূপে মাঠে নেমেছে। তাই, এই অপশক্তির উত্থান রুখতে আমাদেরকে একযোগে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে থাকতে হবে।”

সমাবেশে অংশগ্রহণ জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

এছাড়া উপস্থিত ছিলেন:জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন শিকদার, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, বর্তমান সভাপতি আরিফ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব হৃদয় নূর, কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক নীল পদ চাকমা, শ্রমিক দলের সভাপতি আসলাম কালু, সাধারণ সম্পাদক রোকন চৌধুরী, মৎস্যজীবী দলের আহ্বায়ক জয়নাল আবেদীন,, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসেম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন:এনামুল হক এনাম, মীর হোসেন, শাহজালাল কাজল, ইব্রাহিম পাটোয়ারী, জসিম উদ্দিন, শাফায়াত মোর্শেদ ভূঁইয়া মিঠু, শফিকুল ইসলাম শফিক, জয়নাল আবেদিন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম সোহাগ, মাহবুব আলী, বাহার উদ্দিন, সাফায়েত উল্লাহ, বেলাল হোসেন, মো: ইউসুফ, ফোরকান হাওলাদার, মোবারক হোসেন প্রমুখ।

বিজয় র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সরকারের পতনের জন্য স্লোগানে মুখর ছিলেন। সকল বক্তার কণ্ঠে ছিল একই বার্তা—“ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, খুন-গুমের রাজনীতি বন্ধ করতে হবে।”

সমাবেশে বক্তারা বলেন, “এবার জনগণের বিজয় হবেই। বিএনপি আর পিছু হটবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির