1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“আটগ্রাম ক্রিকেট টুর্নামেন্ট-২৪ অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৯ জন দেখেছেন

“আটগ্রাম ক্রিকেট টুর্নামেন্ট-২৪ অনুষ্ঠিত”

মোহাম্মদ হাসিব,বিশেষ প্রতিনিধি,নরসিংদী। 

ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা হলেও বাংলাদেশের গ্রামীণ জনপদে এটি মানুষের আবেগ ও ভালোবাসার এক অনন্য উৎস। বিশেষত, নরসিংদী জেলার “আটগ্রাম ক্রিকেট টুর্নামেন্ট” এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং দর্শকবহুল প্রতিযোগিতা হিসেবে সুপরিচিত। হাজার হাজার মানুষ এই টুর্নামেন্ট দেখতে আসে, যা ক্রীড়া সংস্কৃতির প্রাণবন্ত উদাহরণ। এই টুর্নামেন্ট থেকে প্রতিবারই উঠে আসে নতুন নতুন তরুণ খেলোয়াড়, যারা পরবর্তীতে জেলা ও বিভাগীয় পর্যায়ে নিজেদের দক্ষতা প্রমাণ করার চেষ্টা করে।

নরসিংদীর এই ক্রিকেট টুর্নামেন্ট থেকে উঠে এসেছে মেহেদী হাসান আনাস, পারভেজ রানা, শাওন, ফারুক, শাকিলের মতো প্রতিভাবান খেলোয়াড়। এদের মধ্যে অনেকেই উপজেলা ও জেলা পর্যায়ে খেলে নাম কুড়িয়েছেন। এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি গ্রামের তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের প্রমাণ করার সুযোগ পায়। প্রতিবছর এই টুর্নামেন্টকে কেন্দ্র করে সাজানো হয় বর্ণাঢ্য আয়োজন, যা গ্রামের মানুষের প্রাণে উচ্ছ্বাস ও উদ্দীপনা সৃষ্টি করে।

**আটগ্রাম ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল-২০২৪: এক বর্ণাঢ্য আয়োজন**

সোনাকুরা, শিবপুর উপজেলা,নরসিংদী, ২১শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে আটগ্রাম ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার বিকাল ৩টায় সোনাকুড়া ব্রিক ফিল্ড মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় মুখোমুখি হবে সোনাকুড়া ক্রিকেট একাদশ বনাম দোপাত্তর ক্রিকেট একাদশ।

টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান ও নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব, **জনাব মনজুর এলাহী**। প্রধান অতিথি**আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার**
এই আয়োজনে সভাপতিত্ব করিবেন**আবুল হারিস রিকাবদার**।
এছাড়াও আয়োজনে ইঞ্জিনিয়ার আব্দুল আল নাহিদ ও মোঃ ইমরান প্রধান এবং তাহমিদ হোসেন মোমেন বিশেষ ভূমিকা পালন করছেন।

এই টুর্নামেন্টের আয়োজন শিবপুর উপজেলার যুবসমাজের মাঝে উদ্দীপনা এবং ক্রীড়ামোদীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। টুর্নামেন্টটি এলাকার ক্রীড়া সংস্কৃতিতে এক নতুন অধ্যায় রচনা করবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির