“শিবপুরের সাবেক এমপি’র স্ত্রীর জানাজা নামাজ সম্পন্ন”
মাজারুল ইসলাম জিয়া শিবপুর প্রতিনিধি
নরসিংদী -৩ শিবপুরের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা শহীদ রবিউল আউয়াল খান কিরন এর সহধর্মিণী ও ফজলে রাব্বি খানের মাতা রাবেয়া কিরণ (৭২) বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বাদ যোহর শহীদ রবিউল আউয়াল খান কিরণ কারিগরি মহাবিদ্যালয় মাঠে জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা নামাজ পূর্ব আলোচনা করেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, ডাঃ ওমর ফারুক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক খান ভুলু মাস্টার। এছাড়া জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাবেয়া কিরণ মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply