“বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠান”
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
শুক্রবার (৮আগষ্ট) বিকেল ৫ টায় বামনডাঙ্গা ইউনিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাগির খান।
বিশেষ অতিথির বক্তব্যে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহামুদুর ইসলাম প্রামানিক মাহামুদ বলেন ৫ আগষ্টের পর বিএনপিতে আসা নেতাদের কখনো সামনের কাতারে আসতে দেয়া হবে না ত্যাগী নেতাদের মূল্যয়ন করে সামনের কাতারে নেতৃত্ব দেয়া হবে। এবং প্রত্যেক টা ওয়াডে বিএনপির কাঠামো ও নেতৃত্ব তৈরিতে কাজ করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো: বাবুল আহমেদ বলেন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম একটি আমানত আর এই আমানত যেন কোনো ফ্যাসিট বা জাতীয় পাটির হাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ত্যাগীদের জায়গা দিয়ে ফরম নবায়ন করার আহবান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিয়ার রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি মওলানা মো: শহিদুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে দলীয় সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
Leave a Reply