1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“অসুস্থ বিএনপি নেতা চাঁদ সরকারকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ”

  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“অসুস্থ বিএনপি নেতা চাঁদ সরকারকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ”

মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি, রংপুর:
গংগাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে যান রংপুর-০১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জননেতা মোঃ রায়হান সিরাজী।

৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে চাঁদ সরকারের নিজ বাসভবনে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন রায়হান সিরাজী। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

তার সঙ্গে ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারী মাওঃ মোঃ সাইফুল ইসলাম এবং বড়বিল ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ সোহাগ রহমান।

নেতৃবৃন্দ অসুস্থ চাঁদ সরকারের সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। পাশাপাশি তারা রাজনৈতিক সৌজন্য ও মানবিক সম্পর্কের ভিত্তিতে পাশে থাকার বার্তা দেন।

এ সময় রায়হান সিরাজী বলেন,
“রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আমরা মানবিকতায় একসাথে। চাঁদ সরকার ভাইয়ের সুস্থতা আমাদের সবার কাম্য।”

এলাকাবাসী এ ধরনের সৌজন্যমূলক উপস্থিতিকে রাজনৈতিক সৌহার্দ্যের ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির