1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনী”

  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

“জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনী”

*মোঃ আক্তার হোসেন প্রতিনিধি,হাইমচর, চাঁদপুর*

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে *৮ আগস্ট ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৭টায়* অনুষ্ঠিত হলো *‘জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’* বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী।

আলোকিত চিন্তা ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের বাস্তবতা ও শিক্ষণীয় দিক সাধারণ মানুষের মাঝে তুলে ধরতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করে হাইমচর উপজেলা উওর শাখা ছাত্রশিবির। উপজেলার স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে এবং আগ্রহভরে পুরো ডকুমেন্টারি উপভোগ করেন।

ডকুমেন্টারিতে ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক গণআন্দোলনের পটভূমি, শহীদ-আহতদের আত্মত্যাগ, রাষ্ট্রীয় নিপীড়নের বাস্তব চিত্র এবং একটি আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত নানা মুহূর্ত তুলে ধরা হয়।

প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা বলেন, “এটি শুধুমাত্র একটি রাজনৈতিক দল বা সংগঠনের কথা নয়, এটি ছিলো একটি আদর্শিক আন্দোলনের চিত্র, যেখানে দেশের মানুষ অধিকার আদায়ের সংগ্রামে একত্রিত হয়েছিল।”

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, “ডকুমেন্টারি প্রদর্শনের মূল উদ্দেশ্য — জনগণের মাঝে সত্য, ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়া। আমরা কোনো দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং সচেতন নাগরিক হিসেবে সকলকে আমন্ত্রণ জানিয়েছি।”
উল্লেখ্য, এই আয়োজনটি সকল দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়। আয়োজনে অংশগ্রহণকারী সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে — জনগণ এখনো ন্যায়ের পক্ষে, সঠিক ইতিহাস জানার আগ্রহে আগ্রহী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির