1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খুলনা জেলা শাখার উদ্যোগে জামায়াতের রুকন প্রার্থী ও সম্ভাব্য রুকন প্রার্থী শিক্ষা শিবির অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫২ জন দেখেছেন

“খুলনা জেলা শাখার উদ্যোগে জামায়াতের রুকন প্রার্থী ও সম্ভাব্য রুকন প্রার্থী শিক্ষা শিবির অনুষ্ঠিত”

মোক্তার হোসেন,খুলনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন প্রার্থী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুলনার সোনাডাঙ্গা আল – ফারুক সোসাইটি মিলনায়তনে এই শিক্ষা শিবির অনুষ্টিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে রুকনগন (সদস্য) অংশগ্রহণ করেন। সকাল ৮ টায় নাম নিবন্ধন ও ডেলিগেট কার্ড বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন শিক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক খুলনা।শিক্ষা শিবিরের অধিবেশনে শপথের আলোকে মুমিন জীবন নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা রাখেন ,খুলনা জেলা আমীর এমরান হুসাইন। তিনি বলেন রুকন ভাইদের কে তাদের শপথের আলোকে জীবন পরিচালনা করতে হবে ত্যাগ ও কুরবানীর মাধ্যমে। গণতান্ত্রিক ও নিয়ম তান্ত্রিকভাবে ইনসাফ পূর্ণ সমাজ ব্যবস্থা করতে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা কোরবানি করতে প্রস্তুত হতে হবে এজন্য আমাদেরকে জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে ।কোরআন হাদিস নিয়মিত অধ্যায়ন করতে হবে এবং জীবন হতে বিপরীত চরিত্র তথা মুনাফিকী পরিহার করতে হবে ।মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে । ঘরে বসে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। ইসলামের জন্য দাঈ ইলাল্লাহর কাজ আঞ্জাম দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুহাদ্দিস আব্দুল খালেক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক। তিনি তার আলোচনায় বলেন, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালানো ইসলামের শিক্ষা ।বিগত ১৭ বছরে পরামর্শক্রমে দেশ চালানো হয় নাই এমনকি কারো মত প্রকাশ করার সুযোগ দেয়া হয়নি বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল।আগামী নির্বাচনে যেন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পায় এই মানসিকতা সৃষ্টির জন্য আমাদের কাজ করতে হবে এবং সামনে আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে।অনুষ্ঠানে সংগঠন মজবুত করনে আমাদের করনীয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন, মাওলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক খুলনা। তিনি বলেন জামায়াতের রুকনদের রাসুলুল্লাহ সা এর আদর্শের ধারক ও বাহক হতে হবে। তাঁর শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে। নিজেরা বহুমুখী গুনের অধিকারী হতে হবে। সামাজিক কাজে আরও বেশি অংশগ্রহন করতে হবে।।দারসুল কোরআন- ইনফাক ফি সাবিলিল্লাহ নিয়ে আলোচনা রাখেন, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম নায়েবে আমীর খুলনা জেলা। রুকন প্রার্থী ও সম্ভাব্য রুকন প্রার্থীদের
শিক্ষা শিবিরে অংশগ্রহণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই শিক্ষা শিবিরের মাধ্যমে তাদের চিন্তা ও কর্মে আরও শুদ্ধতা ও গতিশীলতা আসবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির