1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ডিমলায় ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের আনন্দ র‌্যালি”

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৬ জন দেখেছেন

“ডিমলায় ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের আনন্দ র‌্যালি”

মোঃ ইমরান ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে ছাত্র, যুব এবং গণঅধিকার পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্তরে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু ইসলাম এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোরসালিন ইসলাম এবং গণঅধিকার পরিষদ ৪ নং খগাখড়িবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুল মজিদ।

এছাড়াও র‌্যালিতে অংশগ্রহণ করেন গণঅধিকার পরিষদের নেতা মোহাম্মদ আজিজুল ইসলাম, মোঃ তাইবুল ইসলাম, মোঃ হাসানুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকাশ সহ আরও অনেক নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “সাধারণ মানুষের প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দূরদৃষ্টি সম্পন্ন, সৎ ও যোগ্য নেতৃত্ব। এই নেতৃত্ব সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও উন্নয়নের জন্য সঠিক দিকনির্দেশনা দিতে পারে।”

র‌্যালির মাধ্যমে যুব সমাজের মাঝে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির