1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“৩৬ জুলাই মঞ্চ নাট্য পরিবেশোনায় তুরাগ শিল্পীগোষ্ঠী যাচ্ছে শিল্পকলা একাডেমিতে”

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫৯ জন দেখেছেন

“৩৬ জুলাই মঞ্চ নাট্য পরিবেশোনায় তুরাগ শিল্পীগোষ্ঠী যাচ্ছে শিল্পকলা একাডেমিতে”

আব্দুল্লাহ আল ফয়সাল,বিশেষ প্রতিনিধি

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর সাংস্কৃতি সংগঠন তুরাগ শিল্পীগোষ্ঠী যাচ্ছে শিল্পকলা একাডেমিতে।

আগামী ১১ ই আগস্ট সোমবার সন্ধ্যা ৭ টা থেকে ৩৬ জুলাই নামক মঞ্চ নাট্যটি। জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাট্যটি পরিবেশ হতে যাচ্ছে। এতে অভিনেতা হিসেবে থাকছে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর সাংস্কৃতি সংগঠন তুরাগ শিল্পীগোষ্ঠীর অভিনেতা বৃন্দ।

এ বিষয়ে তুরাগ শিল্পীগোষ্ঠীর পরিচালক বলেন- আমাদের এই নাট্যটি আমাদের মনে জুলাই যে স্পিড টা আছে সেটি আরো বাড়িয়ে দেবে। আমাদের এই ৩৫ মিনিটের নাটকে, জুলাই অভ্যুত্থানের যে মূল অংশ গুলো সেগুলো তুলে ধরা হয়েছে। যেমন – কোটা সংস্কার থেকে এবং কোটা ঘিরে, ছাত্রলীগ দিয়ে সাধারণ ছাত্রদের ওপর হামলা, হাসিনার রাজাকার ট্যাগ দেওয়া, নেটওয়াক বন্ধ, আবু সাঈদ, মীর মুগ্ধ শাহাদাত,হেলিকপ্টার থেকে গুলি এবং শহীদদের আকাঙ্ক্ষা কি ছিলো, তাদের শাহাদাতের পরে এখনো কি দেশে বৈষম্য, দূর্নীতি শেষ হয়েছে কিনা। এবং পঙ্গুত্ব বরণ কারীরা সেবা পাচ্ছে কিনা। আমাদের নাটকে এটি ফুটে উঠবে।

তিনি আরো জানান – মূলত আমাদের যে নাটক টা এটা করতে গেলে অনেক বড় একটা বাজেট লাগে। অনেক কিছু কস্টিং প্রায় লাক্ষ্য মতো টাকা লাগে এই নাটটি প্লে করতে । অনেকবার আমারা এটা প্লে করেছি একদম লো বাজেটে। এই ইসলামী সাংস্কৃতিক অঙ্গনগুলো যদি সামনে আরো এগোতে চায় রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা অবশ্যই প্রয়োজন। সামনে আমরা একটি নাটক তৈরি করতে চেয়েছি। ওই নাটকগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে। আরো গর্জিয়াস ভাবে করতে পারব। এই যে নাটক টা যে চলছে ৩৬ জুলাই নামে এইটা হলো আমরা রাষ্ট্রীয় কোন অনুদান ছাড়াই আমরা এটা প্লে করতে যাচ্ছি ।

তিনি বলেন ইসলামী ঘরনার যত গুলো সাংস্কৃতিক অঙ্গনে যারা আছে আমার মনে হয় এটাই প্রথম যারা শিল্পকলা একাডেমিতে একটি নাটক পরিবেশন করতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির