1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ”

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৯ জন দেখেছেন

“খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ”

মোহাম্মদ রহমাতুল্লাহ,শহর প্রতিনিধি,খুলনা।

খুলনা সিটি কর্পোরেশন, বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শনিবার (৯ আগস্ট) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম মাঠে সিটি কর্পোরেশন ফুটবল একাদশ ও জুলাই যোদ্ধা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলা শেষে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি’র) প্রশাসক মোঃ ফিরোজ সরকার। তিনি শুরুতে জুলাই যোদ্ধা ফুটবল একাদশ ও সিটি কর্পোরেশন ফুটবল একাদশ এর দলীয় অধিনায়কদের মাঝে জার্সি বিতরণ শেষে খেলাটির উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, কেসিসি’র প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, জেলা প্রশাসন ও কেসিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির