1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ইন্দুরকানীতে বহিস্কৃত বিএনপি নেতার পদ প্রত্যাহারে এলাকাবাসীর ক্ষোভ”

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“ইন্দুরকানীতে বহিস্কৃত বিএনপি নেতার পদ প্রত্যাহারে এলাকাবাসীর ক্ষোভ”

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফরিদ হোসেন হাওলাদারের বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় এলাকাবাসী ক্ষোভ জানিয়েছেন।

গতকাল শনিবার (৯ আগষ্ট) পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলা জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ হোসেন হাওলাদারের আবেদনের প্রেক্ষিতে এবং উপজেলা বিএনপির সুপারিশে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।

দলীয় সূত্র থেকে জানাযায়,পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য শাহারিয়ার বাড়িতে হামলা, লুটপাটের ঘটনায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ফরিদ হোসেন হাওলাদারকে বহিষ্কার করা হয়েছিল।
এ বিষয় ভুক্তভোগী ইউপি সদস্য শাহারিয়া জানান,আওয়ামী লীগ সরকার পতনের পরের দিন বিএনপির নেতা ফরিদ হোসেন একদল সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমার বাড়ি হামলা, লুঠপাট ও ভাংচুরের পর আগুন দিয়ে ঘর জালিয়ে দেয়।তারপরে আমার স্ত্রী ও চার বছরের মেয়ের ওপর হামলা করে।পরে তাদের হাত থেকে স্থানীয়রা উদ্ধার করে। আমার ঘর থেকে তারা ৪ লক্ষ বারো হাজার টাকা ও দশ বরি স্বর্নকার নিয়ে যায়। বিএনপির নেতা ফরিদ হোসেনের পদ প্রত্যাহার এখন আতঙ্কে রয়েছি।

এ বিষয় বিএনপি নেতা ফরিদ হোসেন হাওলাদার কোন কথা বলতে রাজি হয়নি।

এ বিষয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন,শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. ফরিদ হোসেন হাওলাদারকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছিল।
তবে এ ঘটনায় বেশি কিছু জানি না। পরে বিস্তারিত জেনে বলতে পারবো।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির