1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গোপালগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত, গঠন হয়েছে তদন্ত কমিটি”

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“গোপালগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ, শিক্ষক সাময়িক বরখাস্ত, গঠন হয়েছে তদন্ত কমিটি”

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া হাইস্কুলের ৭ম শ্রেনীর এক শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগে সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মিরাজ হোসেনকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে আণীত অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০ আগষ্টের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) শ্লীলতাহানীর শিকার ওই শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগ ও বিদ্যালয়টির শিক্ষার্থীদের আন্দোলনের মূখে স্কুল ম্যানেজিং কুমিটির সভাপতি ও সদর উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার এক জরুরী সভা করে এই সিদ্ধান্ত গ্রহন করেন।

শিক্ষার্থীর বাবার অভিযোগ স‚ত্রে জানা গেছে, তার ৭ম শ্রেনীতে পড়ুয়া মেয়ে ওই একই বিদ্যালয়ের শিক্ষক মিরাজ হোসেনের কাছে প্র্ইাভেট পড়তে যায়। গত ৬ আগষ্ট অন্যান্য দিনের মতো সকালে প্রাইভেট পড়া শেষে স্কুলে ক্লাসে যাবার আগে ওই শিক্ষার্থীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন শিক্ষক মিরাজ হোসেন। বিষয়টি জানাজানি হলে অভিভাবকেরা প্রধান শিক্ষকের কাছে এ ঘটনার প্রতিবাদ করেন এবং বিচার দাবী করে লিখিত অভিযোগ দেন।

এদিকে, এঘটন্রা প্রতিবাদে রবিবার স্কুলের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে শিক্ষক মিরাজ হোসেনের পদত্যাগ দাবী করে। পরে শিক্ষার্থীরা একই দাবীতে স্কুল ছেড়ে শহরে এসে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জড়ো হয়ে মিরাজ মাস্টারের পদত্যাগ দাবী করে। এরপর সদর উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার, স্কুলের প্রধান শিক্ষক ও গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর এ্যাড. আজমল হোসেন সরদার মিরাজ মাস্টারের বিরুদ্ধে দৃস্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যায়।

উল্লেখ্য, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের ৩ টি শ্লীলতাহীর অভিযোগ রয়েছে। এসংক্রান্ত মামলায় তিনি হাজতবাসও করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির