1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খুলনার ৬টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা”

  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫২ জন দেখেছেন

“খুলনার ৬টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা”

মাহমুদুর রহমান খুলনা।
————————————————
খুলনার ৬টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সহ-সভাপতি ও মিডিয়া সেলের আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।
শেখ মো. নাসির উদ্দিন জানান, গত ২৬ জুলাই খুলনার শিববাড়ি মোড়ের গণ সমাবেশে ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মো. রেজাউল করিম খুলনার ৬টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন, খুলনা-১ আসনে (বটিয়াঘাটা-দাকোপ) খুলনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) খুলনা মহানগর সভাপতি মাওলানা মুফতি আমানুল্লাহ, খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী-আড়ংঘাটা থানা) কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, খুলনা-৪ আসনে (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ, খুলনা ৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম ও খুলনা-৬ আসনে (পাইকগাছা-কয়রা) খুলনা জেলা শাখার সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
নাসির উদ্দিন জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই কমিটি খুলনার ছয়টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির