1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“আওয়ামী লীগ নেই, চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে। 

  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

“আওয়ামী লীগ নেই, চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে। 

এস.এম. ইয়াছিন শামীম (দুমকি উপজেলা প্রতিনিধি)

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী (অব.) বলেছেন, পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই, চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতিউর রহমান দীপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ৫ আগস্ট ২০২৪ এরপর পটুয়াখালীতে যারা চাঁদাবাজি করেছেন তাদের নাম ঠিকানা ছবিসহ আমাদের কাছে দেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময় হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সময় মতো হাটে হাড়ি ভেঙে দিবো তখন কেহ পালাবার পথও পাবে না।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা বায়েজিদ আহমেদ পান্না, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন, মজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির