“১০নং শান্তিরাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠান”
ফিরোজ,উপজেলা প্রতিনিধি,সুন্দরগঞ্জ,গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০নং শান্তিরাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩আগস্ট) বুধবার সন্ধ্যা ৬ টায় ইউনিয়নের কালিতলা বাজার এলাকার পাঁচগাছি শান্তিরাম বালিকা বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ,বিশেষ অতিথি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক।
আরো উপস্থিত ছিলেন,আদ্বুল রহমান আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা যুবদল, গোলাম আজম সরকার আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল, মতিয়ার রহমান সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল,গফফার মোল্লা আহ্বায়ক বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি, ফারুক আহমেদ আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা কৃষক দল, জাহাঙ্গীর আলম সাবেক উপদেষ্টা সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি,এফ আই জাহাঙ্গীর মণ্ডল আহ্বায়ক ছাপড়হাটি ইউনিয়ন বিএনপি,মোকলেছুর রহমান মুকুল সদস্য সচিব ছাপড়হাটি ইউনিয়ন বিএনপি, ফিরোজ কবির সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা তাঁতীদল, মিজানুর রহমান মিজা আহ্বায়ক শান্তিরাম ইউনিয়ন যুবদল, মাহবুব রহমান যুগ্ম আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদল প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১০নং শান্তিরাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম. মাহফুজার রহমান লেলিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব
আসাদুজ্জামান খন্দকার মাসুদ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে দলীয় সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
Leave a Reply