1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন ডেকে আ. লীগ ছাড়লেন দুই নেতা”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন ডেকে আ. লীগ ছাড়লেন দুই নেতা”

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা।

এ দুজন হলেন টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির (৬০) ও একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী (৫৫)।

বুধবার (১৩ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে ওই দুই নেতা বলেন, ‘১০ বছর ধরে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।

কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পদের দায়িত্ব পালন করতে পারছি না। তাই আমরা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলাম। শিগগিরই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেব।’

তারা বলেন, ‘আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

এ সময় স্থানীয় টুকু মিয়া শেখ, মিলন শেখ, রুনু শেখ, মফিজ খান, রুবেল মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির