1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে এনসিপির আল্টিমেটাম: ২৪ ঘণ্টায় মামলা প্রত্যাহারের দাবি”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬২ জন দেখেছেন

“খাগড়াছড়িতে এনসিপির আল্টিমেটাম: ২৪ ঘণ্টায় মামলা প্রত্যাহারের দাবি”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

নেতাকর্মীদের নামে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। বৃহস্পতিবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে বিএনপি নেতাদের প্ররোচনায় পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা মামলা নিয়েছে। এসব মামলার কোনো প্রমাণ নেই এবং ঘটনাগুলো মনগড়া বলে দাবি করেন তারা।

এনসিপি নেতারা জানান, জুলাই বিপ্লবের সময় তাদের দল শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিলেও এখন উল্টো দমন-পীড়নের শিকার হতে হচ্ছে। তারা রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগে বলা হয়, বিএনপির এক নেতা এনসিপির তিন নেতাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মামলা দিয়েছেন। মামলার এজাহারে ১৪, ১৫ ও ১৬ নম্বর ক্রমিকের আসামিরা এনসিপির সক্রিয় নেতাকর্মী।

লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি নেতা শাহ নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন—দক্ষিণ অঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, রাহাত হোসেন বেলাল, আকলিমা আক্তার, সুইচিং মারমা ও বিপ্লব ত্রিপুরা।

উল্লেখ্য যে, গত ১০ আগস্ট মো. কুদ্দুস বাদী হয়ে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা এক থেকে দেড়শ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদার জন্য বাদীর বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাট করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির