1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বিজয়ের উল্লাসে গংগাচড়া, রাজনৈতিক সীমা ছাড়িয়ে একসাথে”

  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬২ জন দেখেছেন

“বিজয়ের উল্লাসে গংগাচড়া, রাজনৈতিক সীমা ছাড়িয়ে একসাথে”

মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি, রংপুর

৩৬ জুলাই বিকেলে অনুষ্ঠিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে গংগাচড়া উপজেলা দল ৭–৬ গোলে নাটকীয় জয় অর্জন করে কাউনিয়া উপজেলার বিপক্ষে। পুরো ম্যাচই ছিল উত্তেজনাপূর্ণ, আর শেষ মুহূর্তগুলো শ্বাসরুদ্ধকর। ট্রাইব্রেকারের মাধ্যমে গংগাচড়া হাসে শেষ হাসি।

মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর–১ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ রায়হান সিরাজী, গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, বিএনপির উপজেলা সভাপতি চাঁদ সরকার, স্টেড ফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা কেএম রেদওয়ানুল বারী জীয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিত্বরা। ভিন্ন মতাদর্শ থাকা সত্ত্বেও সবাই একসাথে উল্লাসে মেতে ওঠেন, যা রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ স্থাপন করে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা পুরো সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। বিজয়ের মুহূর্তে তিনি দূর থেকে দৌড়ে গিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান—যে দৌড় যেন অলিম্পিক স্প্রিন্টারেরও তুলনা ছাড়িয়ে যায়। খেলোয়াড়রা তার আন্তরিকতায় অনুপ্রাণিত হয়।

স্থানীয়রা জানান, রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসাথে খেলার আনন্দ ভাগাভাগি করার দৃশ্যটি অত্যন্ত প্রশান্তিদায়ক ছিল। আগামী ফাইনাল ম্যাচে দল একই সাফল্য ধরে রাখবে বলে প্রত্যাশা করছেন সমর্থকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির