1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“কনশাস কনজ্যুমার্স সোসাইটি কমলনগর উপজেলা ফুটবল টিম চুড়ান্ত।

  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭৮ জন দেখেছেন

“কনশাস কনজ্যুমার্স সোসাইটি কমলনগর উপজেলা ফুটবল টিম চুড়ান্ত।

সালমান ইমন: কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি।

লক্ষ্মীপুর জেলা কনসাস কনজ্যুমার্স সোসাইটি কর্তৃক আয়োজিত সিসিএস আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণের লক্ষ্যে কমলনগর উপজেলার পক্ষ থেকে ১৪ অগাস্ট রোজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রীতি ম্যাচও চুড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন সিসিএস কমলনগর উপজেলা টিমের সক্রিয় সদস্যরা। খেলায় অংশগ্রহণকারীদের উদ্যম ও খেলার প্রতি ভালোবাসা সবার মন কেড়েছে।

খেলায় মুখোমুখি হয় সিসিএস কমলনগর টিম এবং শান্তি নগর একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাকে প্রাণবন্ত করে তোলে। প্রথমার্ধেই দুর্দান্ত দুই গোলের ব্যবধান গড়ে দেয় সিসিএস কমলনগরের সালমান ইমন। শান্তি নগর একাদশও দারুণ লড়াই চালিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল করে খেলাকে সমতায় ফেরান, দ্বিতীয় গোল করেন রফিক।
নির্ধারিত সময়ের শেষে ফলাফল দাঁড়ায় ২-২। ফলে খেলা গড়ায় ট্রাইবেকারে। সিসিএস কমলনগর টিম ৫ গোলও শান্তি নগর একাদশ ৩ গোল করতে সক্ষম হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকদের উপস্থিতি খেলোয়াড়দের উজ্জীবিত করেছে।
খেলার প্রতিটি মুহূর্তে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। বাছাই পর্বে সেরা খেলোয়াড়দের নিয়ে সিসিএস কমলনগর উপজেলা ফুটবল টিম চূড়ান্ত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির