1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ঘিওরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

“ঘিওরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত”

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। এ উপলক্ষে সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তবে কেক কাটাসহ আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান থাকছে না। খালেদা জিয়ার নির্দেশেই কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা থেকে বিরত রয়েছে তার দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ১৫ আগস্ট  বেলা ১১টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি’ আয়োজিত দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি  মোঃ আজম খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক ও ঘিওর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা  সম্পাদক মোঃ কামরুল হাসান।

৯ নং ওয়ার্ড  বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রতন মোল্লার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, পয়লা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মইজুদ্দিন বেপারি, উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম চান্দু, বিএনপি নেতা মোঃ আবু সাঈদ, মোঃ জাকির হোসেন নয়ন, মোঃ শরীফ বেপারিসহ, মোঃ মিনাজ উদ্দিন  স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত নেতাকর্মী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির