“সুন্দরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল”
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় শোভাগঞ্জ বালিকা দ্বি-মুখী উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আজম সরকার,সদস্য সচিব মতিয়ার রহমান, ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এফ আই জাহাঙ্গীর মন্ডল, সদস্য সচিব মোকলেছুর রহমান মুকুল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম. গফফার মোল্লা, রামজীবন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আশেক আলী, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লতিফ বাবলু, তারাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল হুদা,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির, ছাপড়হাটী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য সচিব জালাল আহমেদ এবং সাধারণ সম্পাদক ছাপড়হাটী ইউনিয়ন তাঁতীদল খায়রুল আলম নয়ন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply