1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“খাগড়াছড়িতে বিটিজেকেএস ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল: টাইব্রেকারে বেতছড়ি মারমা পাড়া একাদশের জয়”

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“খাগড়াছড়িতে বিটিজেকেএস ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল: টাইব্রেকারে বেতছড়ি মারমা পাড়া একাদশের জয়”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

দীর্ঘ প্রায় দুই মাসের উৎসবমুখর প্রতিযোগিতার পর শেষ বাঁশির সঙ্গেই মিলল চ্যাম্পিয়নের মুকুট— আর সেই মুকুট উঠল বেতছড়ি মারমা পাড়া একাদশের মাথায়। বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে মুখোমুখি হয় দুটি অপ্রতিরোধ্য দল— বেতছড়ি মারমা পাড়া একাদশ ও বেলতলী পাড়া ফুরুংনি সাল একাদশ।

টানটান উত্তেজনা আর গ্যালারিভর্তি দর্শকের উল্লাসে ভাসমান ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। এর পর ভাগ্যের পরীক্ষায় ট্রাইবেকারে ৪-৩ গোলে এগিয়ে থেকে শিরোপা জিতে নেয় বেতছড়ি মারমা পাড়া একাদশ। শেষ মুহূর্তের প্রতিটি শটেই থমকে যাওয়া নিঃশ্বাস আর গর্জে ওঠা হাততালিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর আবহ।

পুরো ম্যাচ জুড়ে দুই দলই উপহার দেয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সুন্দর ও রোমাঞ্চকর খেলা। মাঠে যেমন লড়াই ছিল চোখে পড়ার মতো, তেমনি গ্যালারিতেও ছিল হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস— যা এ বছরের টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখবে।

চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা (দেওয়ান), পশ্চিম গোলাবাড়ী ত্রিপুরা পাড়ার কার্বারি জ্ঞানেন্দ্র ত্রিপুরা, বিটিজেকেএস সদর শাখার সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজা, ইউনিয়ন পরিষদ সদস্য রাম কুমার ত্রিপুরা প্রমুখ।

ফুটবলপ্রেমীদের কাছে এটি ছিল শুধু একটি খেলা নয়, বরং খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনের এক মহোৎসব— যেখানে ফুটবলের জাদু মিশে ছিল ঐক্য, প্রতিদ্বন্দ্বিতা আর উৎসবের আনন্দে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির