1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“খাগড়াছড়িতে চট্টগ্রাম বিভাগীয় টি-২০ ক্রিকেটের প্রাথমিক বাছাই ক্যাম্প শুরু”

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“খাগড়াছড়িতে চট্টগ্রাম বিভাগীয় টি-২০ ক্রিকেটের প্রাথমিক বাছাই ক্যাম্প শুরু”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে “চট্টগ্রাম বিভাগীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫”-এ অংশগ্রহণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা ক্রিকেট দলের প্রাথমিক বাছাই অনুশীলন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হারুন অর-রশিদ। উদ্বোধনী ক্যাম্পে চট্টগ্রাম বিভাগীয় টি-২০ ক্রিকেটে অংশ নিতে প্রাথমিকভাবে বাছাইকৃত ৩০ জন ক্রিকেটার মাঠে নেমে অনুশীলন শুরু করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেফালিকা ত্রিপুরা বলেন,
“ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি তারুণ্যের বিকাশ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গঠনের শক্তিশালী মাধ্যম। খাগড়াছড়ির ক্রিকেটাররা নিজেদের দক্ষতা ও মেধা দিয়ে বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে, এটাই আমাদের প্রত্যাশা।”

সভাপতির বক্তব্যে হারুন অর-রশিদ বলেন,
“এই টুর্নামেন্ট খাগড়াছড়ির খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। সঠিক প্রস্তুতি ও মনোযোগ দিয়ে খেললে জাতীয় পর্যায়েও স্থান করে নেওয়া সম্ভব।”

অনুশীলন ক্যাম্পের উদ্বোধনীতে জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম, জেলা ক্রিকেট কোচ মুজাহিদুল ইসলাম (বাবু), ক্রীড়া অনুরাগী পরিমল কর্মকার, এডহক কমিটির সদস্য মো. আনিসুল আলম আনিকসহ ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকরা উপস্থিত ছিলেন।

আনন্দমুখর পরিবেশে শুরু হওয়া এই অনুশীলন ক্যাম্প চলবে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত, যেখানে খেলোয়াড়দের দক্ষতা, কৌশল ও ফিটনেস উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে এ আয়োজন নতুন উদ্দীপনা যোগ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির