1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“তজুমদ্দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“তজুমদ্দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত”

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির আলম চৌধুরী। তিনি বলেন, “স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তবে অতীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছেন। কেউ কেউ সামান্য সময় রাজনীতি করে এখন বড় নেতা বনে গেছেন, কিন্তু রাজপথে নেই—তারা অফিসকেন্দ্রিক রাজনীতিতে ব্যস্ত।”

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাছির আলম চৌধুরী রবিন -এর সঞ্চালনায় এতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান হীরা, সদস্য শাহিন সাজি, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব শাহ জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি না থাকায় দলীয় কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছে। শিগগিরই সবার পরামর্শে একটি কার্যকর কমিটি গঠন করা হবে। এছাড়া তারা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং দলের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির