ফিরোজ করির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় শ্রীপুর ইউনিয়ন যুবদল শতাধিক নেতাকর্মীর শোডাউনের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
শ্রীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মির্জা আহম্মেদ ও বিপ্লবী সদস্য সচিব, তরুণদের আইকন যুব সম্রাট নূর আলম মিয়ার নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধ মিছিল নিয়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগ দেন।
আলোচনা সভায় বক্তব্যে যুবদল নেতা নূর আলম মিয়া বলেন,
আজকের এই শোডাউন প্রমাণ করে শ্রীপুর ইউনিয়ন যুবদল আগামীর আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে থাকব।
এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে যুবদলের ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনকে সাধুবাদ জানান।
Leave a Reply