1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন”

  • আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

“নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন”

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. সাইফুল ইসলাম সভাপতি, মো. মঞ্জুরুল আহসান কার্যকরী সভাপতি এবং মো. জাহাঙ্গীর আলম তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২০২২ সালের ১৬ আগস্ট গঠিত ৩ বছরের মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদ শেষ হওয়ায় শনিবার (১৬ আগস্ট) রাতে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা শেষে ১৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রথমে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরপর দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালবেলা’র নালিতাবাড়ী প্রতিনিধি মো. সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে গোপন ভোটে নির্বাচিত হন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হন দৈনিক ভোরের ডাকের আবু ইলিয়াছ সাদ্দাম ও দৈনিক আলোর দিগন্তের মো. আবদুল কবির।

এছাড়া ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের উপদেষ্টা পদে জ্যেষ্ঠ সাংবাদিক লাল মো. শাহজাহান কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া, প্রচার সম্পাদক পদে মো. মামুন হোসেন এবং দপ্তর সম্পাদক পদে মো. নিবির হোসেন মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্যদিকে, কমিটির বাকি পদগুলো পরবর্তীতে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির