1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কমলনগরে অবৈধভাবে জমি দখল করে রাস্তা নির্মাণ”

  • আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭২ জন দেখেছেন

“কমলনগরে অবৈধভাবে জমি দখল করে রাস্তা নির্মাণ”

সালমান ইমন: কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি।

লক্ষীপুরের কমলনগর উপজেলায় দক্ষিণ চর মার্টিন ইউনিয়নের ওলামা নগর এলাকায় রাতের অন্ধকারে জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ইব্রাহীম ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভূক্তভোগী মোঃ মাইনুদ্দিন একই উপজেলার ৪নং চর মার্টিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ওলামা নগর বাসিন্দা।

মাইনউদ্দিন জানান তিনি চাকুরির সুবাদে রামগতি চরসীতা দারুসুন্নাহ রহমানিয়া দাখিল মাদ্রাসায় অবস্থান করছিলেন। হঠাৎ মোবাইল ফোনে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন রাতের অন্ধকারে কেউ তার জমি টলি টাক্টর দিয়ে বালু ভরাট করে সেখানে রাস্তা তৈরি করে ফেলেছে।

পরে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন রাতের আঁধারে ইব্রাহিম ও তার সহযোগী সফিক উল্যাহ মাষ্টার বাড়ির মাওলানা নুরুল আমির(পিতা অজি উল্যাহ), ইসমাইল হোসেন(পিতা নুরুজামান), আবুল কালাম(পিতা মুছা), আহম্মাদ উল্যাহ(পিতা নুরুল আমির), রফিক(পিতা ফয়েজ আহম্মেদ) ও ইসমাইলের ছেলে রায়হান বাড়ির জমি বালু দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণ করেছেন। ভুক্তভোগী মাইনুদ্দিন আরো জানান, ইব্রাহিম ও তার লোকজন আমার বহু গাছ কেটে জমি দখল করে রাস্তা বানিয়েছে। আমি খবর পেয়ে বাঁধা দিতে আসলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এতে আমি ভয়ে দখলকৃত স্থান ত্যাগ করি।

অভিযুক্ত ইব্রাহীমকে জিজ্ঞেস করলে তিনি জানান, এলাকার কিছু মানুষের চলাচলের রাস্তা না থাকায় বাড়ির সবাই মিলে নিজেরাই রাস্তা তৈরি করেছেন। আমি এতে জড়িত নই।
ইব্রাহীম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হবেন বলে জানা গেছে।

মাইনউদ্দিন আরএস ও ডিএস খতিয়ানের মৌজা ১০৩৯ নং দাগ ১০৯৬, খতিয়ান ৯৭২ দাগ ১০৯৯ বর্তমান ৪৭৯ নং খতিয়ান ভুক্ত ১০৯৪ দাগে হাল রিভিশন মৌজা ৯৭৬ নং ডিপি খতিয়ানে ৩০৪৬ দাগে ৫২ শতাংশ জমি নগদ টাকায় ক্রয় করেন বলে জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির