1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কুমিল্লা চান্দিনায় কুটুম্বপুরে প্রাইভেটকার চাপায় মা মেয়ে নিহত”

  • আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৮ জন দেখেছেন

“কুমিল্লা চান্দিনায় কুটুম্বপুরে প্রাইভেটকার চাপায় মা মেয়ে নিহত”

আল রোকন কুমিল্লা জিলা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিশু কন্যাসহ এক নারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী ওই নারী ও তার দুই বছরের কন্যা শিশু মারা যায়। আহত হয়েছে প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)।

স্থানীয় সূত্রে জানা যায়- নিহতদের বাড়ি মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায়। সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি আসার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও তার শিশু কন্যা মারা যায়। মহাসড়কের পাশের খাদে পানি থাকায় পাইভেটকারটি পানিতে পড়ে যায় এবং প্রাইভেটকারের ৩জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। গাড়িটি আমরা উদ্ধার করার করেছি। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির