“কমলনগরে ব্যক্তিগত জমি দখল করে সড়ক নির্মাণের অভিযোগ”
সালমান ইমন: কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি।
লক্ষীপুরের কমলনগর উপজেলায় দক্ষিণ চর মার্টিন ইউনিয়নের ওলামা নগর এলাকায় রাতের অন্ধকারে জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ইব্রাহীম ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভূক্তভোগী মোঃ মাইনউদ্দিন একই উপজেলার ৪নং চর মার্টিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ওলামা নগর বাসিন্দা।
মাইনউদ্দিন জানান তিনি চাকুরির সুবাদে রামগতি চরসীতা দারুসুন্নাহ রহমানিয়া দাখিল মাদ্রাসায় অবস্থান করছিলেন। হঠাৎ মোবাইল ফোনে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন রাতের অন্ধকারে কেউ তার জমি টলি টাক্টর দিয়ে বালু ভরাট করে সেখানে রাস্তা তৈরি করে ফেলেছে।
পরে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন রাতের আঁধারে ইব্রাহিম ও তার সহযোগী সফিক উল্যাহ মাষ্টার বাড়ির মাওলানা নুরুল আমির(পিতা অজি উল্যাহ), ইসমাইল হোসেন(পিতা নুরুজামান), আবুল কালাম(পিতা মুছা), আহম্মদ উল্যাহ(পিতা নুরুল আমির), রফিক(পিতা ফয়েজ আহম্মেদ) ও ইসমাইলের ছেলে রায়হান বাড়ির জমি বালু দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণ করেছেন। ভুক্তভোগী মাইনউদ্দিন আরো জানান, ইব্রাহিম ও তার লোকজন আমার বহু গাছ কেটে জমি দখল করে রাস্তা বানিয়েছে। আমি খবর পেয়ে বাঁধা দিতে আসলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এতে আমি ভয়ে দখলকৃত স্থান ত্যাগ করি।
অভিযুক্ত ইব্রাহীমকে জিজ্ঞেস করলে তিনি জানান, এলাকার কিছু মানুষের চলাচলের রাস্তা না থাকায় বাড়ির সবাই মিলে নিজেরাই রাস্তা তৈরি করেছেন। আমি এতে জড়িত নই। অভিযুক্ত ইব্রাহীম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হবেন বলে জানা গেছে।
মাইনউদ্দিন আরএস ও ডিএস খতিয়ানের মৌজা ১০৩৯ নং দাগ ১০৯৬, খতিয়ান ৯৭২ দাগ ১০৯৯ বর্তমান ৪৭৯ নং খতিয়ান ভুক্ত ১০৯৪ দাগে হাল রিভিশন মৌজা ৯৭৬ নং ডিপি খতিয়ানে ৩০৪৬ দাগে ৫২ শতাংশ জমি নগদ টাকায় ক্রয় করেন বলে জানান। তিনি এর সুষ্ঠ বিচার দাবি করেন।
Leave a Reply