“মানিকগঞ্জ ঘিওরে মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি.
অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৮ আগষ্ট ) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পার্বতী পাল, উপজেলা প্রকৌশলী শাহীনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, ঘিওর থানা এস আই চিন্ময় মন্ডল , যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, উপজেলা জামায়াত ইসলামের আমির মোঃ জহিরুল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নায়েব আলী নায়েব।
আলোচনা সভা শেষে ২ জন সফল মৎস্য চাষী মীর শরীফুল আলম টিটু ও খন্দকার সাজ্জাদ হোসেন স্বপনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা চত্বর জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
Leave a Reply