1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গুইমারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন”

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৮ জন দেখেছেন

“গুইমারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন”

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব আইরিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গুইমারা উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব দীপন চাকমা, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলী, গুইমারা উপজেলা মৎস্যজীবী দল ও গুইমারা উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ নুর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মুবিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও অসংখ্য মৎস্যজীবী ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য খাত দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে হলে জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার, এবং টেকসই মাছ চাষের উদ্যোগকে গুরুত্ব দিতে হবে।

সভায় আরও উল্লেখ করা হয়, উপজেলা প্রশাসনের নেতৃত্বে বর্তমানে একাধিক জনবান্ধব কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। বক্তারা মৎস্যজীবী সমাজের ঐক্য, উন্নয়ন ও অধিকার রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গুইমারা উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্ত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির