1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ চুনারুঘাট থানার ওসি নুর আলম”

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৯ জন দেখেছেন

“জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ চুনারুঘাট থানার ওসি নুর আলম”

আলা উদ্দিন বিশেষ প্রতিনিধি চুনারুঘাট হবিগঞ্জ

অভিন্ন মানদণ্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।সভায় জানানো হয়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, মামলা নিষ্পত্তি, জনবান্ধব কার্যক্রম ও সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে জেলার বিভিন্ন থানার ওসিদের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এর মধ্যে চুনারুঘাট থানার ওসি নুর আলম সর্বাধিক সাফল্য অর্জন করায় তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয় এসময় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন একজন ওসির দায়িত্ব শুধু থানার ভেতর সীমাবদ্ধ নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে আস্থার স্থানে পরিণত করাও গুরুত্বপূর্ণ। ওসি নুর আলম তাঁর কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব আচরণের মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন।শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় অনুভূতি ব্যক্ত করে চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন এ অর্জন শুধু আমার নয় চুনারুঘাট থানার প্রত্যেক পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে সবার জন্য উন্মুক্ত রাখা আমার অঙ্গীকার। পুলিশ সুপার মহোদয়ের স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে।সভায় জেলার বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির