1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“লামায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত”

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৮ জন দেখেছেন

“লামায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত”

মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।
গতকাল ১৮ আগস্ট সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে লামা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। তিনি তার বক্তব্যে মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অভয়াশ্রম প্রতিষ্ঠা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আব্দুল্লাহ হিল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, লামা উপজেলা প্রকৌশলী আবু হানিফ, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লামা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা আমির কাজী মোঃ ইব্রাহিম । এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও স্থানীয় মৎস্যজীবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা মৎস্য সংরক্ষণে অভয়াশ্রম প্রতিষ্ঠা, জলাশয় দূষণ রোধ ও দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশকে মাছে ভরিয়ে তোলার আহ্বান জানান।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে লামা উপজেলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে মাছের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় জনসচেতনতা সৃষ্টি এবং দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির