1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য সূচনা: উৎপাদন বাড়াতে আধুনিক চাষাবাদের আহ্বান”

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৬ জন দেখেছেন

“খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য সূচনা: উৎপাদন বাড়াতে আধুনিক চাষাবাদের আহ্বান”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুন্দর সমৃদ্ধ দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উদ্বোধন শেষে এক রঙিন শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, খাগড়াছড়িতে বর্তমানে স্থানীয় উৎপাদন দিয়ে চাহিদার অর্ধেকেরও কম মেটানো সম্ভব হয়। ফলে প্রতিবছর পার্শ্ববর্তী জেলা থেকে মাছ আমদানি করতে হয়। এ পরিস্থিতি বদলাতে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ ও বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ এবং জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক এ্যাডভোকেট মনজিলা সুলতানা।

মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে—বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ,খামারিদের প্রশিক্ষণ প্রদান,আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম।

বক্তারা আশা প্রকাশ করেন, এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে খাগড়াছড়ি জেলায় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং স্থানীয় চাহিদা পূরণে সহায়ক হবে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক

খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির