1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বিশিষ্ট ব্যবসায়ী কাজী শাহ মুজ্জাকের আহমেদুল ইসমাম ক্রোয়েশিয়ার অনারারি কনস্যুলার জেনারেল নিয়োগপ্রাপ্ত”

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন

“বিশিষ্ট ব্যবসায়ী কাজী শাহ মুজ্জাকের আহমেদুল ইসমাম ক্রোয়েশিয়ার অনারারি কনস্যুলার জেনারেল নিয়োগপ্রাপ্ত”

মো: আল-আমিন, স্টাফ রিপোর্টার।

বিশিষ্ট ব্যবসায়ী কাজী শাহ মুজ্জাকের আহমেদুল ইসমামকে গণপ্রজাতন্ত্রী ক্রোয়েশিয়ার অনারারি কনস্যুলার জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জনাব জোরান মিলানোভিচ। এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার তাঁকে এক্সেকুয়াতুর (Exequatur) প্রদান করেছে, যা তাঁর এ নিয়োগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

কাজী ইসমাম বর্তমানে TAS এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান। তিনি ইয়েমেনের অনারারি কনসাল কেএম মুজিবুল হকের বড় সন্তান।

নিজের অনুভূতি ব্যক্ত করে কাজী ইসমাম বলেন,
“এই নিয়োগ আমার জন্য যেমন এক বিরাট গৌরব, তেমনি এক মহৎ দায়িত্বও। আমি প্রত্যাশা করি বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারব।”

দক্ষিণ-পূর্ব ইউরোপের মনোরম দেশ ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব। প্রায় ৩.৮ মিলিয়ন জনসংখ্যার এই দেশটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, অপূর্ব সমুদ্রতট এবং এক হাজারেরও বেশি দ্বীপের জন্য বিশ্বখ্যাত। দেশটি ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে, ২০০৯ সালে ন্যাটোতে যোগ দেয় এবং ২০২৩ সালে শেনজেন জোন ও ইউরোজোনের অন্তর্ভুক্ত হয়।

পর্যটন শিল্প ছাড়াও তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও জাহাজ নির্মাণ শিল্পে ক্রোয়েশিয়া দ্রুত অগ্রগতি অর্জন করেছে। ১৯৯১ সালে প্রাক্তন যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভের পর দেশটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।

কূটনৈতিক মহল মনে করছে, কাজী ইসমামের এই নিয়োগ বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির