1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“অপরাধ দমনে দৃষ্টান্ত: তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)এমদাদুল হক”

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“অপরাধ দমনে দৃষ্টান্ত: তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)এমদাদুল হক”

মোক্তার হোসেন,খুলনা জেলা প্রতিনিধি।

খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কয়রা থানার ওসি মো. এমদাদুল হক।
গতকাল খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন এ সম্মাননা প্রদান করে।
অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। বিভিন্ন থানার ওসিদের কার্যক্রম মূল্যায়নের পর সর্বাধিক সাফল্যের ভিত্তিতে এই সম্মাননা পান এমদাদুল হক।
একজন ওসির দায়িত্ব শুধু থানার চার দেয়ালের ভেতর সীমাবদ্ধ নয়; জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, ঘুষ ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং থানাকে আস্থার স্থানে পরিণত করাও সমান গুরুত্বপূর্ণ। কয়রার বর্তমান ওসি সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।
এছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কয়রা থানার এসআই তারেক মাহমুদ,এসআই বিজন, এসআই প্রণয় মন্ডল, এসআই তনয় কুমার পাল,
এ এসআই আব্বাস উদ্দিন, এএসআই আবু জাহিদ, এ এসআই ফজলুল হক, এবং এএসআই ফরিদুল ইসলাম সহ মোট ৮ জন অফিসারকে নগদ অর্থ প্রদান করা হয়।
এমদাদুল হক বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও থানাকে সবার জন্য উন্মুক্ত রাখা আমার অঙ্গীকার। পুলিশ সুপারের স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।”
স্থানীয়ভাবে তিনি একজন ভদ্র, মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে কয়রা থানা বর্তমানে ঘুষ ও দুর্নীতিমুক্ত হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। এর আগে তিনি কয়রায় দায়িত্ব পালনকালে আরও তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির