1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কিশোরগঞ্জের নিকলীতে সরকারী খাল দখলমুক্ত করলো উপজেলা প্রশাসন”

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“কিশোরগঞ্জের নিকলীতে সরকারী খাল দখলমুক্ত করলো উপজেলা প্রশাসন”

‎এ আর সুমন কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ,নতুন বাজার খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে নিকলী উপজেলা প্রশাসন। সোমবার (১৮-০৮-২০২৫ তারিখে ) দুপুরে উপজেলা এসিল্যান্ড ভুমি প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন।


‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিকলীর নতুন বাজার খালের উপর কিছু প্রভাবশালী ব্যক্তি দোকানপাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে খালের প্রবাহ ব্যাহত করে আসছিল।


‎এতে পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দেয় এবং এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তারা আরো বলেন আগে আমরা দেখেছি এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করতো এখন নৌকা চলা চল তো দূরের কথা পানি নিষ্কাশনই ঠিকমতো হচ্ছে না। এই ভাবে অবৈধ দখল চলতে থাকলে অচিরেই পুরো খাল ভূমিদস্যদের দখলে চলে যাবে।


‎এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত জানায়, নতুন বাজার খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৌখিকভাবে তিন তিন বার নিষেধ করে আসার পরেও প্রভাবশালীরা কাজ বন্ধ করে নাই পরবর্তীতে আইন অনুযায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


‎তিনি আরো বলেন সরকারি খাল জনগণের। কেউ দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারবে না। অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের দখলদারিত্ব রোধে নিয়মিত অভিযান চলবে।

‎নাম বলতে অনিচ্ছুক এলাকার লোকজন বলেন এই উদ্যোগ জনস্বার্থে বড় একটি পদক্ষেপ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে মানুষ চরম কষ্ট ভোগ করছিল। প্রশাসনের এই কার্যক্রমে সাধারণ মানুষ উপকৃত হবে।

‎খাল দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল খাল দখলমুক্ত করা। অবশেষে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। আশা করি খাল আবার আগের মতো স্বাভাবিক ও প্রবাহ ফিরে পাবে। ‌

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির