1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ শহর”

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ শহর”

আব্দুল্লাহ আল ফয়সাল বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) রাজধানীর শিল্পাঞ্চল তেজগাঁওয়ের বিজি প্রেস খেলার মাঠে বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ফাইনালে মুখোমুখি হয় সিরাজগঞ্জ শহর শাখা ও সিলেট জেলা পূর্ব শাখা। খেলায় সিরাজগঞ্জ শহর ৩-০ গোলে সিলেট জেলা পূর্বকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ১৩৮টি শাখার অংশগ্রহণে টুর্নামেন্টটি গত ১৫ জুন শুরু হয়। নক আউট পদ্ধতিতে আন্তঃশাখার মধ্যে অনুষ্ঠিত খেলাগুলোর মধ্য থেকে বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে সিরাজগঞ্জ শহর, সিলেট জেলা পূর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফরিদপুর শহর—এই চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। এর মধ্যে থেকে সেরা দুটি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনর রশিদ রাফির সঞ্চালনায় ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের নেতৃবৃন্দ।

পূর্ব ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা এবং উভয় দলকে মেডেল ও ট্রফি প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির