1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত”

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত”

এস.এম. ইয়াছিন শামীম  (উপজেলা প্রতিনিধি, দুমকি)

পটুয়াখালীর দুমকিতে সোমবার বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হচ্ছে। সোমবার দুপুর সাড়ে ১২টায়  উপজেলা  পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়। পরে উপজেলা  প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা  ও  পুরস্কার বিতরণ করা হয়।  উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন,দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন , প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, পিএসএস পরিচালক হোসাইন আহমদে কবির ও শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ জামাল হোসেন প্রমূখ।

মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। পরে  উপজেলা  মৎস্য উৎপাদনে সফলতার জন্য তিনজন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া  দুমকি উপজেলা  পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। অন্যদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে  উপজেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সুফল ভোগীদের মধ্যে উপকরণ বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে সপ্তাহজুড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির