1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মানবতার মুখোশে বিশ্বশক্তির দ্বিচারিতা: গাজা থেকে কাশ্মীর কোথায় মানবতা”

  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন

“মানবতার মুখোশে বিশ্বশক্তির দ্বিচারিতা: গাজা থেকে কাশ্মীর কোথায় মানবতা”

সালমান ইমন উপজেলা প্রতিনিধি কমলনগর,লক্ষীপুর

১৯ আগস্ট আজ বিশ্ব মানবতা দিবস। প্রতিবছর এ দিনটি পালিত হয় বিশ্বের নানা প্রান্তে মানবতার জন্য আত্মত্যাগ করা মানুষদের স্মরণ করতে, আর তাদের সাহস, দয়া, আশার বার্তা ও ত্যাগকে সম্মান জানাতে। ২০০৩ সালের জকের এই দিনে ইরাকের বাগদাদে জাতিসংঘ কার্যালয়ে ভয়াবহ বোমা হামলায় ২২ জন নিহত হন, যার মধ্যে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি সার্জিও ভিয়েরা দি মেলো ছিলেন। তাঁদের স্মরণে এবং বিশ্বজুড়ে মানবিক কার্যক্রমে নিয়োজিত সবার প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘ ২০০৯ সাল থেকে ১৯ আগস্টকে বিশ্ব মানবতা দিবস হিসেবে ঘোষণা করে।

মানবতা এই শব্দটি কেবল সহানুভূতির নয়, বরং মানুষের জীবনের উদ্দেশ্যকে প্রকাশ করে। মানবতাই মানুষকে প্রকৃত অর্থে মানুষ করে তোলে। এটি আমাদের শেখায় নিজের সুযোগ-সুবিধা ও প্রাপ্তিকে স্বীকার করে নিতে এবং সেই সাথে অসহায়, সুবিধাবঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে।

বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ, সন্ত্রাস, বৈষম্য, দারিদ্র্য আর সহিংসতা প্রতিনিয়ত মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে। মানবতা কেবল একটি প্রপাগান্ডা, যার নিয়ন্ত্রণ পশ্চিমাদের হাতে।

২০০১ সালে আমেরিকার নেতৃত্বে আফগানিস্তানে ২০ বছরের দীর্ঘ যুদ্ধ পরিচালিত হয়। সন্ত্রাস দমনের নামে চালানো এই যুদ্ধে নিহত হয়েছে লাখ লাখ মানুষ। শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। অথচ মানবতার দোহাই দিয়েই এই যুদ্ধে ঢুকেছিল পশ্চিমা রাষ্ট্রগুলো।

১৯৯০ এর দশকে বসনিয়া ও চেচনিয়ায় ভয়াবহ হত্যাযজ্ঞ ঘটে। জাতিগত নিধনের শিকার হয় হাজারো মানুষ। বিশ্বশক্তির নিরবতা সেখানে মানবতার প্রকৃত মুখোশ উন্মোচন করে।

বারবার সংঘটিত ভারত-পাকিস্তান যুদ্ধেও প্রাণ হারিয়েছে অসংখ্য সাধারণ মানুষ। কাশ্মীরে এখনো মানবতা পদদলিত হচ্ছে। অথচ পশ্চিমা শক্তিগুলো এখানেও কেবল নিজেদের স্বার্থে হস্তক্ষেপ করেছে।

ফিলিস্তিনিদের অন্যতম ধর্মীয় প্রতীক আল আকসা মসজিদে বারবার হামলা চালানো হয়েছে। নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালানো হয়েছে। অথচ মানবাধিকার রক্ষার নামে যারা অন্য দেশে সেনা পাঠায়, তারা এসব অন্যায়ের ব্যাপারে নির্বিকার।
১৯৪৮ সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনি জনগণ নিপীড়নের শিকার। লক্ষাধিক মানুষ নিজের ভিটেমাটি হারিয়েছে, শরণার্থী হয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। তৎকালীন সময়ে যাকে বলা হয়েছিল “সংঘর্ষ”, সেটি আসলে ছিল একপক্ষীয় দখল ও জাতিগত নিধন। এর পর থেকে গত ৭৫ বছর ধরে ফিলিস্তিনের প্রতিটি প্রজন্ম রক্ত ও অশ্রুর ইতিহাস বয়ে বেড়াচ্ছে। প্রায় ২২ লাখ মানুষের আবাস গাজা উপত্যকা, যাকে বলা হয় “ওপেন-এয়ার প্রিজন”। চারদিক অবরুদ্ধ, খাদ্য, ওষুধ, বিদ্যুৎ, পানি সবকিছুর উপর নিয়ন্ত্রণ।
এখানে শিশুরা জন্ম নেয় যুদ্ধের শব্দ শুনে, বেড়ে ওঠে ধ্বংসস্তূপে, স্কুলে যাওয়ার আগেই দেখে রক্ত ও মৃত্যু। মানবতার মৌলিক অধিকারগুলো এখানে একে একে মুছে দেওয়া হয়েছে।

২০২২ সালে রাশিয়া পূর্ণমাত্রায় হামলা করে ইউক্রেন কে পরিণত করেছে ধ্বংসস্তূপে। শহরগুলো পুড়ে ছাই, লাখো মানুষ ঘরছাড়া। কিন্তু এখানেও মানবতার নামে পশ্চিমারা অস্ত্র বিক্রয় স্বার্থ হাসিল করছে। মানুষের প্রাণ কেবল রাজনীতির খেলার বোর্ডে দাবার ঘুঁটি।

পবিত্র কোরআন-হাদিসে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে।
আল্লাহতালা বলেন: “যে কেউ একটি প্রাণকে হত্যা করলো (অন্যায়ভাবে)সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো। আর যে কেউ একটি প্রাণকে রক্ষা করলো সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করলো।”
(সূরা মায়েদা 5:32)
আবার অন্য জায়গায় বলেন: “আমি আদম সন্তানকে সম্মানিত করেছি”
(সূরা আল-ইসরা 17:70)

রাসুল (সঃ) বলেছেন: “মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে মানুষের উপকারে আসে।”
(আল-মুজামুল আওসত, হাদিস: 5937)

ইসলাম শুধু মুসলমানদের নয়, বরং সব মানুষের জীবন, মর্যাদা ও নিরাপত্তাকে মানবতার অংশ হিসেবে বিবেচনা করেছে। আজকের বিশ্বে মানবতা সবচেয়ে বেশি প্রয়োজন। যুদ্ধ, সন্ত্রাস ও স্বার্থের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ যদি মানুষকে ভালোবাসতে শেখে, তবে পৃথিবী হতে পারে শান্তি, ন্যায় ও ভ্রাতৃত্বের আবাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির