“মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নদীবিধৌত চরাঞ্চলে ১২৬ জন সুফলভোগীর মাঝে উপকরণ বিতরণ”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১২৬ জন সুফলভোগীর মাঝে হাঁস, মুরগী, ভেড়া ও ফিড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট ) সকালে উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাতিশা তুল ইসলাম । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্বতী পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ।
পূর্বে সুফলভোগী প্রতি ৫০ জনকে ২১টি করে হাঁস, প্রতি ৫০ জনকে ২৫ টি মুরগী ও ২৬ কনকে ৩টি করে ভেড়া এবং ৭৫ কেজি করে ফিড প্রদান করা হয়।
জানা যায়, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে প্রাণি/উপকরণ বিতরণ কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্বতী পাল জানান, এ প্রকল্পের আওতায় প্রথমে সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদেরকে হাঁসের ঘর নির্মাণের জন্য ডিজাইন দেয়া হয়েছিল। ডিজাইন অনুযায়ী ঘর করে ছবি পাঠানোর পর মোবাইল একাউন্টে ৮ হাজার ৮ শত করে টাকা পাঠিয়ে দেয়া হয়েছে। তারপর তাদের মাঝে ২১টি করে হাঁস, ২৫ টি মুরগী, ৩ টি ভেড়া ও ৭৫ কেজি করে খাবার প্রদান করা হলো।
এ ধরনের উদ্যোগ চরাঞ্চলের খামারিদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
Leave a Reply