“কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলেের মুক্তির দ্বাবীতে বিক্ষোভ মিছিল”
মোঃ ফরিদ উদ্দিন আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের নিঃশ্বর্ত মুক্তির দ্বাবীতে মাদারীপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি মাদারীপুর শহররের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ হয়।বিক্ষোভ মিছিল শেষে শহিদুল ইসলাম খান বাবুলের নিঃশ্বর্ত মুক্তির দ্বাবী তুলে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী আহবায়ক এ্যাডভোকেট অলিউর রহমান দর্জী ও সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ।
তারা বলেন সৈরাচার আওয়ামী সরকারের প্রতি হিংসামূলক রাজনৈতিক মিথ্যা মামলা থেকে জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলকে অবিলম্বে নিঃশ্বর্ত মুক্তি দিতে হবে।
Leave a Reply