1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“অবৈধ উচ্ছেদ জলাবদ্ধতা নিরসন কঠোর অবস্হানে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন”

  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২১৭ জন দেখেছেন

“অবৈধ উচ্ছেদ জলাবদ্ধতা নিরসন কঠোর অবস্হানে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন”

মোঃ রোকনুজ্জামান শরীফ মঠবাড়িয়া প্রতিনিধি পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা নিরসন ও অবৈধ উচ্ছেদে কঠোর ভূমিকায় রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ রাইসুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা,মাদক নিয়ন্ত্রণ,অবৈধ ইটভাটা উচ্ছেদ,বাজার মনিটরিং,ড্রেজার দিয়ে বালু উত্তোলন,অতিরিক্ত কাঠ বহনকারী ট্রাক,অবৈধ পলিথিন নিষিদ্ধ জাল জব্দ,লাইসেন্স বিহীন করাত কল বন্ধ করন সহ নানা রকম কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার ১৯/৮/২৫ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ইউএনও আবদুল কাইয়ূম’র উপস্হিতিতে মঠবাড়ীয়া সদর ও দাউদখালী ইউনিয়নের মধ্যে প্রবাহিত ডাকাতিয়া- আঙ্গুলকাটা খাল পরিষ্কার কার্যক্রম স্হানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহনে শুরু হয়।
ইতিপূর্বে পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন এলাকা থেকে মিরুখালী রোড পর্যন্ত ৬ ও ৭ নং ওয়ার্ডে অবস্থিত সরকারি খাল দীর্ঘদিন যাবত ময়লা আবর্জনায় জরাজীর্ণ অবস্থায় ছিল।

এক সময় নিউমার্কেট ও বাইশ ভিটি এলাকার ছোট খালটি প্রবাহমান ছিল কিন্তু খালের পাড়ে বসবাসকারী বাসিন্দারা ময়লা আবর্জনা ফেলে যে যার মত দখল করে স্হাপনা নির্মান করে খালটির পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে।খালটির ময়লা আবর্জনা অপসারণে পৌর প্রশাসক ও মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কাইয়ূম’র উদ্যোগে পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ দূষণ রোধ কল্পে নিউ মার্কেট খাল খনন কাজ চলমান রয়েছে।

মঠবাড়িয়া- মিরুখালী খালে কচুরিপানা ময়লা আবর্জনা আটকে পানি চলাচল বন্ধ হয়ে কৃষি গৃহস্হালি নানা রকম কাজে প্রতিবন্ধকতা তৈরী হয়েছিল।খালের কচুরিপানা ময়লা আবর্জনা পরিষ্কার করে নৌকা চলাচলের উপযোগী করা হয়েছে।প্রত্যন্ত অঞ্চল থেকে একসময় এ খালে নৌকা ট্রলার চলাচল করত।মঠবাড়িয়া উপজেলায় একাধিক খাল কচুরিপানা ময়লা আবর্জনায় আটকে পরিবেশের ভারসাম্য হারিয়েছে।খালের পাড়ে নানা রকম স্হাপনা নির্মানের কারনে খালের পানি প্রবাহ বন্ধ আছে।
এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ উচ্ছেদ জলাবদ্ধতা নিরসনে কাজ করছি এ কাজ চলমান থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির