“রংপুরের মিঠাপুকুরে বিএনপি’র ২০নেতাকর্মী জামাতে যোগ দিয়েছেন যার মধ্যে একজন হিন্দু সম্প্রদায়ের”
কবির জেলা প্রতিনিধি রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলার ২ নম্বর রাণীপুকুর ইউনিয়নে বিএনপির ২০ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সোমবার (১৮ আগস্ট) বিকেলে ইউনিয়ন শাখার আয়োজিত জনশক্তি সমাবেশে এ যোগদেন তারা ।
ছাত্রদলের সাবেক ইউনিয়ন সভাপতি গোলাম আজমের নেতৃত্বে বিএনপির এই কর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে একজন হিন্দু সম্প্রদায়ের কর্মীও রয়েছেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল, উপজেলা শাখার নায়েবে আমির আব্দুল বাতেন হারুন প্রমুখ। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে রাণীপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপির ২০ জন কর্মী আমাদের দলে যোগ দিয়েছেন। তারা ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে জামায়াতকে নিজেদের রাজনৈতিক ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন।”
Leave a Reply