1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ইন্দুরকানীতে হত্যাচেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার”

  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৯৬ জন দেখেছেন

“ইন্দুরকানীতে হত্যাচেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার”

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ

ইন্দুরকানীতে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দুই আসামি

পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও তাকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে যশোর জেলার অভয়নগর থানা নওয়াপাড়া এলাকা থেকে পশ্চিম বালিপাড়া গ্রামের মো. জলিল সেপাইর ছেলে রাকিব সেপাই (২২) ও মৃত নুরুজ্জামান খানের ছেলে জসিম খানকে (২০) গ্রেপ্তার করে।

আসামিরা দালালের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিল। গ্রেপ্তার আসামিদের সোমবার রাতেই ইন্দুরকানী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল হাই খানের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদকসেবী রাকিব সেপাই ও জসিম খান তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদাদাবি করে আসছিল।

চাঁদা দিতে অস্বীকার করায় গত ০৩ আগষ্ট ব্যবসায়ী আব্দুল হাই খানকে পশ্চিম বালিপাড়া এলাকায় আসামীরা হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম হাত ও ডান পা ভেঙ্গে দেয় ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে পশ্চিম বালিপাড়া এলাকায় মাদকসেবীদের নিয়ে আড্ডা ও নেশার টাকার জন্য চুরি সহ চাঁদা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।

আহত আব্দুল হাই খানের ভাই জাহিদুল খান জানান, দুই মাদকসেবী ও সন্ত্রাসী রাকিব সেপাই ও জসিম খান আমার ভাইয়ের কাছে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় তাকে তারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি হাত ও একটি পা ভেঙ্গে দেয় এবং দাও দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনায় ৭ আগষ্ট রাকিব সেপাই ও জসিম খানের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টা অভিযোগে একটি মামলা দায়ের করি।

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও তাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলাটি হওয়ার পর র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। তারা গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাদের জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির