1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“হরিপুর-চিলমারী তিস্তা সেতুর উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ”

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

“হরিপুর-চিলমারী তিস্তা সেতুর উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ”

‎ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা 

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। আজ রোববার (২০ আগস্ট) দুপুরে বহুল প্রত্যাশিত মওলানা ভাসানী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

‎সেতুটি চালুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের দ্বার উন্মোচিত হলো। ফলে নৌপথে পারাপারের ওপর নির্ভরশীলতা কমে যাবে, যাতায়াত হবে সহজ ও সময়সাশ্রয়ী। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ অঞ্চলে পর্যটন শিল্প বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে।

‎এলজিইডি সূত্রে জানা যায়, সৌদি সরকারের অর্থায়নে এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে সেতুটি নির্মিত হয়েছে। প্রায় ৮৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পিসি গার্ডার সেতুটির দৈর্ঘ্য ১,৪৯০ মিটার এবং প্রস্থ ৯.৬ মিটার। প্রকল্পটির সার্বিক তদারকি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

‎সেতুকে কেন্দ্র করে নির্মিত হয়েছে প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এক্সেস সড়ক, যেখানে রয়েছে ৫৮টি বক্স কালভার্ট এবং ৯টি আরসিসি সেতু। নতুন সড়ক সংযোগের ফলে বেলকা বাজার, পাঁচপীর, ধর্মপুর, হাট লক্ষ্মীপুর, সাদুল্যাপুর ও ধাপেরহাটসহ অন্তত ১০টি গুরুত্বপূর্ণ বাজার মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে।

‎সংশ্লিষ্টরা বলছেন, হরিপুর-চিলমারী তিস্তা সেতু শুধু একটি অবকাঠামো নয়; বরং এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের এক যুগান্তকারী পদক্ষেপ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির