“তজুমদ্দিনে শিক্ষাব্যবস্থায় প্রথমবার চালু হলো ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা”
খন্দকার নিরব, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হয়েছে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জোসেব মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আ. মান্নান হাওলাদার, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদি, প্রেসক্লাব আহ্বায়ক সাইদুল হক মুরাদ এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল হাজিরা চালুর ফলে শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতি হবে আরও স্বচ্ছ, নির্ভুল ও সময়োপযোগী। এতে বিদ্যালয়ের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত করতে যুগান্তকারী ভূমিকা রাখবে।
Leave a Reply