1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের বিকল্প নেই কেরানীগঞ্জে — এ্যাড. নিপুন রায়”

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের বিকল্প নেই কেরানীগঞ্জে — এ্যাড. নিপুন রায়”

ইমরান আল রাফি ,বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জিয়া পরিবারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী।

তিনি বলেন, “জাতির সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। একদলীয় বাকশালী শাসন থেকে দেশকে মুক্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আজ তারেক রহমানও বিদেশে থেকে প্রমাণ করেছেন, তিনি দেশের নেতৃত্ব দিতে সক্ষম। তাই বাংলাদেশের ভবিষ্যৎ তাদের হাতেই নিরাপদ।”

মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর দুর্গামন্দির চত্বরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। কোটি কোটি মানুষ তার আগমনের অপেক্ষায় আছে। জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের মালিকানা ফিরে পেতে চায়। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব।”

স্থানীয় জনপ্রিয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে নিপুন রায় বলেন, “গয়েশ্বর চন্দ্র রায় শুধু বিএনপির নেতা নন, তিনি এ অঞ্চলের গর্ব। সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থেকেছেন। তার বিজয় হবে গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার এবং সঞ্চালনা করেন রায়হান মিয়া। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সামিউল্লাহ, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, সদস্য সেলিম মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গ্রামীণ জনতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির