1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দূর্গাপুরে নারী সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন”

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২০ জন দেখেছেন

“দূর্গাপুরে নারী সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন”

সাখাওয়াত হাসান (বিজয়)দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দূর্গাপুরে নারী সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী মোহনপুর উপজেলায় গিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগি একটি পরিবার। মোহনপুর উপজেলার ঐক্য প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভুগী পরিবার জানান, রাজশাহীর দূর্গাপুর উপজেলার সূর্য্যভাগ গ্রামের আমজাদ আলীর মেয়ে আশুরা খাতুন (২৬) অর্থের লোভে একই গ্রামের ওমর আলীর ছেলে ফারুক হোসেনের বাড়িতে গত ১৬ আগস্ট বিয়ের দাবীতে অনশনের নাটক শুরু করে। এই মেয়ের মাধ্যমে অর্থের জন্য এলাকার কিছু দুষ্কৃতিকারীরা যোগ দিয়ে হুমকি প্রদান করছে ভুক্তভোগী পরিবারকে।

পরে ছেলের মা বিমলা বিবি দূর্গাপুর থানায় গেলে নারী সিন্ডিকেটের লোকজনের বাঁধায় থানায় ঢুকতে না পেরে ফিরে আসেন। বর্তমানে আইনগত সেবা না পাওয়ায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এঘটনার পর থেকে ভুক্তভোগী ফারুক হোসেনকে আর তার পরিবার খুজে পাচ্ছেনা। তাই নিরুপায় হয়ে জেলার মোহনপুর উপজেলায় গিয়ে সংবাদ সম্মেলন করেন ছেলের বাবা-মা ও ভগ্নিপতি।

সংবাদ সম্মেলনে তারা আরো জানান, ফারুকের বিয়ে ঠিক করা হলে এলাকার সাবেক ইউপি সদস্য ফজলু, রিয়াজুল, গোলাম মোস্তফা, হেলাল, মেয়ের ভাই ইসাহাক ও আরমান আলী, মেয়ের বাবা আজাদ আলী, মুস্তাকিমসহ সকলে মিলে দুই বাচ্চার মা আশুরা খাতুনকে গত শনিবার বিকাল ৫ টার দিকে আমার বাড়িতে পাঠিয়ে বিয়ের দাবিতে অনশন করিয়ে থাকে।

আমরা তাদের আচরণে ভয় পেয়ে তাদের হাত থেকে বাঁচতে চাইলে তারা বলে নগদ দুই লাখ টাকা আমাদের দিলে আমরা আর সমস্যা করবোনা, না হলে আমরা ফারুকের সাথে তোমাদেরও খবর করে দিবো। আমাদের পক্ষ থেকে টাকা দিতে অস্বীকার করলে তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। পরে আমরা আর ফারুককে খুজে পাইনা। দূর্গাপুর থানায় গিয়ে আমরা আইনগত সহযোগিতা চাইতে গেলে থানার গেট থেকে মেয়ের ভাইসহ এই সকল দুষ্কৃতিকারীরা আমাদের ভয় দেখিয়ে ফিরিয়ে দিয়ে আমাদের পরিবারের সকল কে নানান ভাবে হুমকি দিয়েই যাচ্ছে। আমরা আইনের সহযোগিতায় মুক্তি চাই। আমাদের পক্ষে যেহেত্যু টাকা দেওয়া সম্ভব নই, তাই আইনের সহযোগিতা ছাড়া আমাদের যেকোন সময় এই বাহিনীরা প্রাণে মেরে ফেলবে।

সংবাদ সম্মেলনে ছেলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, মেয়ের বংশের অনেকেই একাধিক বিয়ে ছাড়াও মানুষকে নারী দিয়ে ফাঁসিয়ে থাকে। এবার তাদের নজর পড়েছে আমার শ্বশুর বাড়ির দিকে। তারা টাকার জন্য আমার শ্বশুর বাড়ির প্রত্যেককে হুমকি দিচ্ছে। আমার ছেলেকে তারা মেরে ফেলছে কিনা, তাও আমরা বুঝতে পারছিনা। এখন আইনগত বিশেষ পদক্ষেপের জন্য আমরা আকুল আবেদন করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির